নেত্রকোনার দুর্গাপুরে সাংবাদিক লুৎফর জামান আলিফ ফকির হত্যাকাণ্ডের পলাতক আসামিদের ‘মানবতার ফেরিওয়ালা’ সাজানোর নেপথ্য কারিগর এবং চিহ্নিত চাঁদাবাজ চক্রের মূল হোতা ওয়ালী হাসান কলির সব নাটক এবার জনসমক্ষে ভেস্তে গেছে। সত্য প্রকাশ করায় এবং সোমেশ্বরী নদীর মুক্তারপাড়া চরের প্রকাশ্য চাঁদাবাজির বিরুদ্ধে প্রতিবাদ করায় ‘রিভার্স নিউজ’-এর ওপর ক্ষুব্ধ হয়ে এই চক্রটি এখন মিথ্যা জিডির সস্তা কৌশল বেছে নিয়েছে।

রিভার্স নিউজ সম্পাদকীয় ডেস্ক ওয়ালী হাসান কলি এবং তার দোসরদের এই মিথ্যাচারকে সরাসরি ওপেন চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে জানাচ্ছে যে—মেসেঞ্জারে কোনো প্রকার ভীতি প্রদর্শন বা ভয়েস মেসেজ পাঠানোর ঘটনা সম্পূর্ণ কাল্পনিক ও তথ্যপ্রযুক্তি যুগে একটি সস্তা জালিয়াতি মাত্র।

আরও পড়ুন: নেত্রকোণায় সাংবাদিক আলিফ হত্যাকাণ্ড: দুই সন্দেহভাজন রিমান্ডে, নেপথ্য সিন্ডিকেট উদ্ঘাটনে ছায়াতদন্তে বিশেষায়িত বাহিনী

মুক্তারপাড়া চরের সেই ১৫ হাজার টাকা চাঁদাবাজির

নেপথ্য ইতিহাস:

অনুসন্ধানে জানা যায়, এই বিরোধের সূত্রপাত মূলত দুর্গাপুরের দক্ষিণ সোমেশ্বরী নদীর তীরবর্তী চর মুক্তারপাড়া এলাকায়। সেখানে ওয়ালী হাসান কলিসহ পাঁচজনের একটি সংঘবদ্ধ চক্র এক ভুক্তভোগীর নিকট থেকে ১ লাখ টাকা চাঁদা দাবি করে। পরবর্তীতে দীর্ঘ চাপ ও হুমকির মুখে তারা জোরপূর্বক ১৫ হাজার টাকা চাঁদা আদায় করে। এই প্রকাশ্য জুলুম ও চাঁদাবাজির ঘটনাটি ‘রিভার্স নিউজ’ অত্যন্ত সাহসিকতার সাথে জনসমক্ষে তুলে ধরে। নিজেদের অপরাধ ঢাকতে এবং রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়ন করতেই তখন থেকে রিভার্স নিউজের পেছনে লাগে এই চক্রটি।

প্রশাসনের ভূমিকা নিয়ে রিভার্স নিউজের সরাসরি চ্যালেঞ্জ :

একটি চিহ্নিত চক্র প্রকাশ্য দিবালোকে চরের অসহায় মানুষের কাছ থেকে টাকা খেয়ে চাঁদাবাজি করল, যার অকাট্য প্রমাণ ও ডকুমেন্ট থাকা সত্ত্বেও দুর্গাপুর থানা পুলিশ বা স্থানীয় প্রশাসন আজ পর্যন্ত তাদের বিরুদ্ধে কোনো দৃশ্যমান আইনি পদক্ষেপ কেন নেয়নি? কেন একজন চিহ্নিত চাঁদাবাজ ও এজেন্ডাধারীর কাল্পনিক অভিযোগের ভিত্তিতে কোনো প্রকার ফরেনসিক বা আইপি যাচাই ছাড়াই সাধারণ ডায়েরি (জিডি নং-১৩০৭) গ্রহণ করা হলো?

রিভার্স নিউজ স্পষ্ট ভাষায় চ্যালেঞ্জ করছে—ডিজিটাল ফরেনসিক ল্যাবের মাধ্যমে উক্ত ফেসবুক আইডি ও মেসেঞ্জার চ্যাটের তথ্য পরীক্ষা করা হোক। সত্যতা না পাওয়া গেলে, দণ্ডবিধির ২১১ ধারা (মিথ্যা অভিযোগ দায়ের) এবং ১৮২ ধারা অনুযায়ী এই মিথ্যা তথ্যদাতার বিরুদ্ধে প্রশাসনকে কঠোর ব্যবস্থা নিতে হবে।

জনগণের অধিকার ও সত্য প্রকাশে রিভার্স নিউজ বরাবরের মতোই আপসহীন। কোনো ভুয়া জিডি বা রাজনৈতিক চাঁদাবাজ চক্রের হুমকিতে রিভার্স নিউজের কলম থামানো যাবে না।

সংগ্রহীত লিংক: যাচাই করার জন্য সকলের কাছে উন্মুক্ত।

1/ https://www.reversenews.live/article/sotj-prokasher-chora-mulj-o-porichoy-25-oct

3/ https://www.facebook.com/share/p/19jjttnDQB/

4/ https://www.facebook.com/share/p/1CVhq4osct/

5/ https://www.facebook.com/share/p/1Chjchr6xZ/

6/ https://www.facebook.com/share/p/19nK9JEe86/

7/ https://www.facebook.com/share/p/1CM7J6hUUu/

8/ https://www.facebook.com/share/p/1CEQkzFvSq/

10/ https://www.facebook.com/share/p/1HU4UpJnuK/