নীতিমালা সম্পাদকীয় নীতিমূলনীতিআমরা সত্য, সংবাদ ও অনুসন্ধানকে ভিত্তি ধরে কাজ করি। প্রতিবেদন সম্পাদকীয় বিবেচনায় প্রকাশিত হয়। শিরোনাম, ছবি ও বয়ান পাঠকের বিভ্রান্তি এড়ানোর চেষ্টা করি। সংবাদ প্রকাশের আগে যথাসম্ভব যাচাই, উৎস উল্লেখ, জবাব দেওয়ার সুযোগ এবং জনস্বার্থের মান অনুসরণ করা হয়। একই প্রতিবেদনে যা খবর, যা অভিযোগ, যা প্রত্যক্ষ প্রমাণ, যা সরকারি বক্তব্য এবং যা সম্পাদকীয় বিশ্লেষণ—এই পাঁচটি পরিষ্কারভাবে আলাদা করে লেখা হবে। অভিযোগকে প্রমাণিত ঘটনা এবং সম্পাদকীয় মতকে সংবাদ হিসেবে মেশানো হবে না। নির্ভুলতা ও যাচাইপ্রকাশের আগে তথ্য যথাসম্ভব একাধিক সূত্র, কাগজপত্র বা প্রত্যক্ষ প্রমাণ দিয়ে মিলিয়ে দেখা হয়। যাচাই শেষ না হলে তা চূড়ান্ত সিদ্ধান্ত হিসেবে উপস্থাপন করা হয় না। পাঠক বা অভিযোগকারীর পাঠানো তথ্যও আলাদাভাবে যাচাই করা হয়; শুধু কারও অভিযোগের ভিত্তিতে খবর প্রকাশ করা হয় না। সূত্রসম্ভব হলে সূত্রের নাম ও পরিচয় উল্লেখ করা হয়। কোনো সূত্রের নিরাপত্তা বা জনস্বার্থের কারণে নাম প্রকাশ না করা হলে, তাঁর দেওয়া তথ্য অন্যভাবে যাচাইয়ের চেষ্টা করা হয়। খবর ও মতামত আলাদাখবর ও সম্পাদকীয় বিশ্লেষণ বা মতামত আলাদাভাবে চিহ্নিত করা হয়। মতামত লেখকের নিজস্ব। স্বার্থের সংঘাতযে বিষয়ে প্রতিবেদক বা সম্পাদকের ব্যক্তিগত, পারিবারিক বা আর্থিক স্বার্থ জড়িত, সেই প্রতিবেদনের দায়িত্ব অন্য কাউকে দেওয়া হয়। কোনো সুবিধার বিনিময়ে খবর প্রকাশ বা বাদ দেওয়া হয় না। প্রযুক্তি ও এআই ব্যবহারলেখা, অনুবাদ বা বানান যাচাইয়ে কোনো সফটওয়্যার বা এআই টুলের সাহায্য নেওয়া হলেও, প্রকাশের আগে সম্পাদকীয় ডেস্ক তথ্য যাচাই করে। প্রকাশিত প্রতিটি লেখার দায় রিভার্স নিউজ-এর। অপরাধ ও তদন্তমূলক প্রতিবেদনঅপরাধ, মামলা, থানা ও তদন্ত সংক্রান্ত খবর প্রচলিত আইন এবং নৈতিকতার আলোকে প্রকাশিত হয়। আমরা তদন্তকারী সংস্থার স্বাধীন তদন্তে হস্তক্ষেপ করি না।
সংশোধনী ও জবাবের সুযোগভুল তথ্য পাওয়া গেলে যাচাই সাপেক্ষে সংশোধনী, স্পষ্টীকরণ অথবা হালনাগাদ প্রকাশ করা হয়। অভিযোগ লিখিতভাবে সম্পাদক মণ্ডলীর কাছে জানাতে হবে। যোগাযোগ ফর্ম: /contact । যোগাযোগ কেবল ই-মেইলে। জবাব দেওয়ার সুযোগকোনো প্রতিবেদনে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযোগ থাকলে, প্রকাশের আগে বা প্রকাশের পর যুক্তিসংগত সুযোগে তাঁদের বক্তব্য নেওয়ার চেষ্টা করা হয়। বক্তব্য পেলে তা প্রতিবেদনে বা পরে স্পষ্টীকরণে যুক্ত করা হয়। বক্তব্য না পেলে সেই চেষ্টার কথা উল্লেখ করা যেতে পারে। প্রকাশের তারিখ ও সর্বশেষ হালনাগাদকোনো প্রতিবেদন পরে সংশোধিত হলে মূল প্রকাশের তারিখ অক্ষুণ্ণ থাকে। আলাদা করে “সর্বশেষ হালনাগাদ” তারিখ ও সময় দেখানো হয়। সংশোধন মূল খবর মুছে নতুন তারিখে প্রকাশ করার অজুহাত নয়। সর্বশেষ হালনাগাদ: ২৩ অক্টোবর ২০২৬ · সম্পাদক মণ্ডলী: রিভার্স নিউজ ডেস্ক আরও দেখুন: আমাদের সম্পর্কে · সংশোধনী নীতি · গোপনীয়তা নীতি · যোগাযোগ · শর্তাবলি |
