নেত্রকোনার সুসং দুর্গাপুর থানা এলাকার বালিকান্দি গ্রামের এক মাদ্রাসাছাত্র নিখোঁজ রয়েছে। নিখোঁজ শিশুটির নাম তাপিজু (১০)। সে স্থানীয় 'তাহসিনুল কোরআন মাদ্রাসা'র আবাসিক শিক্ষার্থী। গতকাল সকাল আনুমানিক ৬টা ৩০ মিনিটে মাদ্রাসা প্রাঙ্গণ থেকে বের হওয়ার পর থেকে তার আর কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না। এই ঘটনায় নিখোঁজ শিশুটির পরিবার ও আত্মীয়-স্বজনদের মাঝে চরম উদ্বেগ ও উৎকণ্ঠা বিরাজ করছে।
পারিবারিক সূত্রে জানা গেছে, নিখোঁজের সময় শিশু তাপিজুর পরনে ছিল একটি সাদা রঙের গেঞ্জি এবং লাল রঙের পায়জামা। তার গায়ের রং শ্যামলা এবং উচ্চতা আনুমানিক ৪ ফুট ২ ইঞ্চি। গতকাল সকালে মাদ্রাসার শিক্ষকরা তাকে দেখতে না পেয়ে তাৎক্ষণিকভাবে পরিবারকে অবহিত করেন। এরপর পরিবারের সদস্যরা বালিকান্দি গ্রামসহ সুসং দুর্গাপুরের সম্ভাব্য সকল আত্মীয়-স্বজনের বাড়ি এবং আশপাশের এলাকায় খোঁজাখুঁজি করেন। তবে শেষ খবর পাওয়া পর্যন্ত তার কোনো হদিস মেলেনি।
নিখোঁজ তাপিজুর পিতা সাইকুল জানান, ছেলে নিখোঁজ হওয়ার পর থেকেই তারা মানসিকভাবে ভেঙে পড়েছেন। কোনো সহৃদয়বান ব্যক্তি যদি এই অবুঝ শিশুটির সন্ধান পেয়ে থাকেন বা তার অবস্থান সম্পর্কে কোনো তথ্য জেনে থাকেন, তবে মানবিক দৃষ্টিকোণ থেকে দ্রুত নিচের দেওয়া মোবাইল নম্বরে যোগাযোগ করার জন্য বিনীত অনুরোধ জানানো হয়েছে।
জরুরি যোগাযোগের নম্বর:
আরও পড়ুন: দুর্গাপুরে গ্রামীণ ব্যাংকে পেট্রোল বোমা: পলাতক সাবেক চেয়ারম্যান ও স্থানীয়দের গোপন আঁতাতের অভিযোগ
• মোবাইল: 01820683185
(পাঠকদের প্রতি অনুরোধ: শিশুটিকে তার পরিবারের বুকে ফিরিয়ে দিতে সংবাদটি সামাজিক যোগাযোগ মাধ্যমেও শেয়ার করুন।)








